ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ

সাতকানিয়ায় ট্রাকচাপায় নির্মাণ শ্রমিক নিহত

আপডেট টাইম : মে ১২, ২০২১ ১১:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় ট্রাকের চাপায় ফরিদ উদ্দিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১২ মে) রাত ১০টার দিকে কেরানিহাটের খুনি বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদ উদ্দিন সাতকানিয়া কেঁওচিয়া ৬ নম্বর ওয়ার্ড মৃত আবদুল খালেকের ছেলে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ থানায় আনা হচ্ছে। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনির আহম্মেদ বিষয়টি বলেন, বুধবার রাত ১০টার দিকে কেরানিহাটের খুনি বটতল এলাকায় ফরিদ উদ্দিন নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন