ডেস্ক রিপোর্ট
৬ মে ২০২১, ১২:১৪ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেট নগরের সুবিদ বাজারে বেপোরোয়া ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সুলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল আরোহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। নিহতের নাম মো. সাব্বির। তিনি শাবিপ্রবির রসায়ন বিভাগের ১ম বর্ষের ছাত্র। তার বাড়ি বাড়ি নড়াইলে।
সাব্বির সিলেটের শাহজালাল দরগাহ মসজিদ থেকে নামাজ পড়ে মেসে ফিরছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ বলেন, দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। ট্রাক আটক করা হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।