ডেস্ক রিপোর্ট

১ মে ২০২১, ১:৩৭ অপরাহ্ণ

মহান মে দিবসে সিলেট ‘বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন’র মিছিল

আপডেট টাইম : মে ১, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। আজ ০১ মে (শনিবার) সকাল ১১ টায় নগরীর আম্বরখানায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সিলেট জেলার সমন্নয়ক কমরেড সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে এবং সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয়ের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট রনেন সরকার রনি, শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সংগঠক সাজিদুর রহমান সাইদুল, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক ইশরাত রাহি রিসতা, চা শ্রমিক অধিকার আন্দোলন এর সংগঠক সন্তোষ নায়েক, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সংগঠক বিশ্বজিত শীল, মুকুল মাহমুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন ১৩৫ বছর আগে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম ও ৮ ঘন্টা বিনোদনের দাবীতে আন্দোলনে সামিল হয়। সেই দিন থেকে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসলেও এই দিনটির জন্য বহু শ্রমিককে জীবন দিতে হয়েছে। বহু শ্রমিক নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ধারাবাহিক লড়াই সংগ্রাম আর বহু আত্মত্যাগ এর ফলে শোষক শ্রেণি শ্রমিক শ্রেণির অনেক ন্যায়সংগত দাবী মনে নিতে বাধ্য হলেও বর্তমান পুঁজিবাদী শাসন ব্যবস্থায় শ্রমিক শোষন আরো ভয়ংকর রুপে বিরাজমান । আমাদের দেশেও মালিকরা তাদের দোসর রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিভিন্নভাবে শ্রমিকদের উপর জুলুম,নির্যাতন অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে । গত কিছুদিন আগেও পুলিশের গুলিতে বাশখালির শ্রমিক হত্যা, তাজরিন গার্মেন্টস, রানাপ্লাজায় শ্রমিক হত্যা তার নিদর্শন।

বক্তারা অবিলম্বে এসব হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন এবং শ্রমিক শ্রেণীকে মে দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে আগামী দিনের লড়াই সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন