ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২১, ৪:০২ অপরাহ্ণ

করোনায় একদিনে আরও ৫৭ মৃত্যু, শনাক্ত ২১৭৭

আপডেট টাইম : এপ্রিল ৩০, ২০২১ ৪:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৪৫০ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৭৭ জন রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৯ হাজার ১৩২ জনে দাঁড়াল।

শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শেয়ার করুন