ডেস্ক রিপোর্ট

২৪ এপ্রিল ২০২১, ৪:৪০ অপরাহ্ণ

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক্টর – মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : এপ্রিল ২৪, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট প্রতিনিধি:: জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা বটতলীর নর্দানমোডে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুর ৩ টায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বটতলী নর্দানমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাচিয়া উপজেলার ভাটারা গ্রামের আজিজার রহমানের ছেলে লিমন হোসেন(২৫) একই গ্রামের রনি হোসেন(২৮)।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, মোটরসাইকেলের চালক লেমন তার সহযোগী রনিকে নিয়ে গরু কেনার উদ্দেশ্যে জয়পুরহাটের নতুনহাট যাচ্ছিলেন। পথে বটতলী নর্দান মোড়ে বিপরীতগামী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান ‘দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি থানায় আটক করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন