ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ

ক্যান্ডি টেস্টের গ্রাউন্ডম্যান করোনা আক্রান্ত

আপডেট টাইম : এপ্রিল ২৩, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিন। এরমধ্যেই এল দুঃসংবাদ; করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টেস্ট সিরিজটির একজন গ্রাউন্ডম্যান। তিনি ও তার সংস্পর্শে আসা আরও নয়জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো ক্রিকবাজকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, একজন অস্থায়ী কর্মী আমাদের নিয়মিত টেস্টিং প্রক্রিয়াতে করোনা পজিটিভ হয়েছেন। ভেন্যুতে প্রবেশের আগেই নিয়মিত আমরা এমন পরীক্ষা করে থাকি। পজিটিভ হওয়ার খবরে তার সরাসরি সংস্পর্শে আসা নয়জনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচের এই সিরিজ আয়োজিত হচ্ছে জৈব-সুরক্ষা বলয়ে। সিরিজের দ্বিতীয় টেস্টও হবে এই পাল্লেকেলে স্টেডিয়ামে।

শেয়ার করুন