ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২১, ৪:০৯ অপরাহ্ণ

ভারতের মহারাষ্ট্রে অক্সিজেন ট্যাঙ্কার লিকেজ, ২২ করোনা রোগীর মৃত্যু

আপডেট টাইম : এপ্রিল ২১, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিকেজ হয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকার পর ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। দুপুরে মহারাষ্ট্রের নাসিকের এক হাসপাতালে এ দুর্ঘটনা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুপুরে হাসপাতলের বাইরে অক্সিজেন সরবরাহ করার সময় একটি ট্যাক্কার লিকেজ হয়ে যায়। এ ঘটনার পর ৩০ মিনিট হাসপাতালটিতে অক্ষিজেন সরবরাহ বন্ধ থাকে। এসময় অক্সিজেনের অভাবে ভ্যান্টিলেশনে থাকা ওই সকল রোগীর মৃত্যু হয়।

মৃত রোগীদের ভেন্টিলেশনে থাকা ১১ করোনা রোগী ছিলেন। এছাড়াও অন্যদেরও অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছিল। দুর্ঘটনার সময় হাসপাতালটিতে ১শ ৭১ রোগীর চিকিৎসা চলছিল। এরমধ্যে ৩১জনকে অন্য হাসপাতালে নেয়া সম্ভব হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হরা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী রাজেশ তোপী।

শেয়ার করুন