ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২১, ৯:১৫ অপরাহ্ণ

ট্রেনে ‘সন্দেহজনক বস্তু’: জনশূন্য লন্ডন ব্রিজ স্টেশন

আপডেট টাইম : এপ্রিল ২১, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ট্রেনের ভেতর ‘সন্দেহজনক বস্তু’ পাওয়ায় খালি করে দেয়া হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ স্টেশন। ঘটনাস্থলের ওপর চক্কর দিতে দেখা গেছে পুলিশের বেশ কয়েকটি হেলিকপ্টারকে। নিরাপত্তার খাতিরে রুটের অন্য ট্রেনগুলোকেও ঘুরিয়ে দেয়া হয়েছে। খবর দ্য মেট্রোর।

ট্রেন চলাচল বন্ধ করে স্টেশন খালি করার ঘটনায় আটকা পড়েছিলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কুনান। তিনি টুইটারে বলেন, লন্ডনে অদ্ভুত দৃশ্য। সবখানে পুলিশ, স্টেশন খালি করা হচ্ছে এবং মানুষজনকে জোরপূবর্ক প্ল্যাটফর্ম থেকে নামানো হচ্ছে। আকাশে বেশ কয়েকটি হেলিকপ্টার উড়ছে।

আরেক অভিনেতা বেন ইয়েটস বলেন, লন্ডন ব্রিজ থেকে দূরে থাকুন। তারা (পুলিশ) একটি সন্দেহজনক বস্তু খুঁজে পাওয়ায় ট্রেনের বাইরে আটকা পড়েছিলাম।

ট্রেন পলিচানাকারী টেমসলিংক এক বিবৃতিতে বলেছে, সাবধানতাবশত স্টেশন খালি করা হয়েছে। যেসব ট্রেন লন্ডন ব্রিজে থামত, সেগুলো ঘুরিয়ে দেয়া হচ্ছে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনে সন্দেহজনক বস্তু থাকার খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তারা লন্ডন ব্রিজ স্টেশনে পৌঁছান। বিশেষজ্ঞ কর্মকর্তারা বস্তুটি দেখছেন।

এর ঘণ্টাখানেক পর পুলিশ আরেক বিবৃতিতে নিশ্চিত করেছে, বস্তুটি সন্দেহজনক কিছু নয়। স্টেশন আবারও খুলে দেয়া হবে।

তারা আরও বলেছে, আমরা এ ধরনের খবর সবসময় গুরুত্বসহকারে নেই। ভ্রমণকালে সন্দেহজনক কিছু নজরে পড়লেই সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানিয়েছে ট্রান্সপোর্ট পুলিশ।

শেয়ার করুন