ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ

মান্দালয়ে বিক্ষোভকারীদের র‍্যালিতে গুলি, নিহত ২

আপডেট টাইম : এপ্রিল ১৮, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: নববর্ষ উপলক্ষে বন্দীদের মুক্তি দেয়ার দিনও জান্তা বিরোধী আন্দোলনকারীদের র‌্যালিতে গুলি করে দুইজনকে হত্যা করেছে সেনাবাহিনী।

নববর্ষ উপলক্ষে দেশজুড়ে ২৩ হাজারের বেশি বন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। শনিবার নববর্ষের প্রথম দিনে এসব বন্দিকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ।

মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, মান্দালয়ের মগকে নতুন গঠিত সরকার ‘ জাতীয় ঐক্য সরকার’ কে স্বাগত জানাতে র‌্যালি বের করলে গুলি করে সেনাবাহিনী।

এদিকে মুক্তি পাওয়াদের মধ্যে নয়জন জান্তা বিরোধী বিক্ষোভকারী বলে জানা গেছে।তবে হাজারো বন্দিকে মুক্তি দিলেও প্রতিবাদের সাথে সম্পৃক্ত আটশ ৩২ জনের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানাদের সেনাবাহিনী এখনও খুঁজছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংগঠন অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।

দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অং সান সু চিসহ তিন হাজার ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শেয়ার করুন