ডেস্ক রিপোর্ট

১৬ এপ্রিল ২০২১, ৬:৩৬ অপরাহ্ণ

ফিফা র‌্যাংকিংয়ে ফিরেছে সাবিনারা

আপডেট টাইম : এপ্রিল ১৬, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ মহিলা ফুটবল দল সবশেষ খেলেছিল ২০১৯ সালের মার্চে নেপালের সাফ ফুটবলে। এর পর থেকে জাতীয় দলের কার্যক্রমই ছিল না। ১৮ মাস না খেলার কারণে ফিফা র‌্যাংকিংয়ে কোনও অবস্থানই ছিল না সাবিনা-মনিকাদের। তবে এবার না খেলেই বাংলাদেশের নাম উঠে এসেছে র‌্যাংকিংয়ে!

বাংলাদেশের অবস্থান এখন ১৩৭তম স্থানে। ফিফা আগের নিয়ম থেকে সরে আসার কারণে বাংলাদেশসহ অনেক দেশেরই র‌্যাংকিংয়ে জায়গা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বর্তমান করোনা পরিস্থিতিতে এখন থেকে কোন দেশ ৪৮ মাস পর্যন্ত না খেললেও র‌্যাংকিংয়ে জায়গা পাবে। আগে যা ছিল ১৮ মাস। এমন তথ্য জানিয়েছেন, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরন।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আসলে খেলতে পারলে ভালো হতো। তবে করোনা পরিস্থিতিতে হয়তো সম্ভব নয়। নতুন নিয়মে র‌্যাংকিংয়ে নাম আসায় ভালো লাগছে। সামনের দিকে নিশ্চয়ই আমাদের খেলার সুযোগ হবে।’

শেয়ার করুন