ডেস্ক রিপোর্ট

১১ এপ্রিল ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ

২০মে কে রাষ্ট্রীয়ভাবে “চা শ্রমিক দিবস” ঘোষণার দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু

আপডেট টাইম : এপ্রিল ১১, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: ২০ মে কে “চা শ্রমিক দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা, যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ২০ মে “মুল্লুকে চল” আন্দোলনের শতবর্ষ পালন এবং মজুরী সহ বাগান ছুটির ঘোষণার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহবান সম্বলিত স্মারকলিপি প্রদানের লক্ষ্যে “চা শ্রমিক অধিকার আন্দোলন” কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

আজ রোববার (১১ এপ্রিল ২০২১)বিকেল ৪ টায় সিলেটের মালিনীছড়া চা-বাগানে মাসব্যাপী বাগানে বাগানে স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

আগামী ৯ মে- ২০২১ ইং তারিখে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বরাবরে স্মারকলিপি প্রদান করার লক্ষে স্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সিলেট জেলার সমন্নয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক অধিকার আন্দোলন, কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড হৃদেশ মুদি, চা শ্রমিক অধিকার আন্দোলনের নেতা সন্তোষ বাড়াইক, লাংকাট লোহার, সন্তোষ নায়েক, আশা সবর, জীবন বাড়াইক, অঞ্জলী মোদি, মিতা সিং, হরি সবর প্রমুখ।

চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক হৃদেশ মুদি স্বাক্ষর দিয়ে মাস ব্যাপি স্বাক্ষর সংগ্রহের কর্মসূচীর উদ্ধোধন সূচনা করেন।

শেয়ার করুন