ডেস্ক রিপোর্ট

১০ এপ্রিল ২০২১, ৮:০৬ পূর্বাহ্ণ

মারা গেলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার

আপডেট টাইম : এপ্রিল ১০, ২০২১ ৮:০৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই ।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসান শাহরিয়ার।

এ তথ্য জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

গত বৃহস্পতিবার রাত দেড়টায় করোনার উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু কোথাও আইসিইউ বেড পাওয়া না যাওয়ায় রাত দেড়টায় তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান তিনি।

শেয়ার করুন