ডেস্ক রিপোর্ট

২ এপ্রিল ২০২১, ৩:৩১ অপরাহ্ণ

বেসিক ব্যাংকের নতুন এমডি আনিসুর রহমান

আপডেট টাইম : এপ্রিল ২, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনিসুর রহমান।

বৃহস্পতিবার আগামী তিন বছরের জন্য তিনি এ পদে যোগদান করেন। এর আগে অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন আনিসুর রহমান। তিনি সাবেক এমডি রফিকুল আলমের স্থলাভিষিক্ত হলেন। গত ২ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হয়।

আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও ছিলেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস (ডিএআইবিবি)।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এক সময় সবচেয়ে ভালো ব্যাংক হিসেবে পরিচিত ছিল বেসিক ব্যাংক। তবে ২০০৯ থেকে ২০১৪ সাল মেয়াদে আব্দুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের অর্থ আত্মসাৎ, নিয়োগ-পদোন্নতিতে অনিয়মের পর ব্যাংকটি এখন ধুকছে।

শেয়ার করুন